বসুন্ধরায় বেস্টহোম প্রপার্টিজের ‘বৈশাখী মেগা অফার’ ও উৎসব উদযাপন
- আপডেট: ০৪:৪৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
- / ১০১৮৯ বার দেখা হয়েছে
আবাসন খাতে নতুন সম্ভাবনা ও গ্রাহকদের জন্য সহজ শর্তে ফ্ল্যাট ক্রয়ের সুযোগ নিয়ে বিশেষ ক্যাম্পেইন শুরু করেছে বেস্টহোম প্রপার্টিজ লিমিটেড। ‘বৈশাখী ফ্ল্যাট মেগা অফার’ শিরোনামের এই ক্যাম্পেইনের আওতায় বসুন্ধরা আবাসিক এলাকায় প্রতিষ্ঠানটির ফ্ল্যাট ক্রয়ে বিশেষ ছাড় ও তিনটি ভিন্নধর্মী বিনিয়োগ সুবিধা ঘোষণা করা হয়েছে।
সম্প্রতি বসুন্ধরার ‘মান্নাত রেসিডেন্সি’ প্রকল্পে দিনব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এই অফারগুলোর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও এমডি বলেন, “আমরা শুধু ইট-পাথরের দেয়াল নির্মাণ করি না, বরং একটি নিরাপদ ঠিকানা গড়ার অভিজ্ঞতা উপহার দিই। বর্তমান বাজার পরিস্থিতিতে মধ্যবিত্ত ও উচ্চবিত্তের ক্রয়ক্ষমতার সমন্বয় ঘটিয়ে আমরা এই বিশেষ প্যাকেজগুলো সাজিয়েছি।”
আকর্ষণীয় তিনটি স্কিম: সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলমান এই মেগা অফারে গ্রাহকরা তিনটি বিশেষ স্কিমের সুবিধা পাবেন:
শুরুটা হোক সহজ: স্বল্প ডাউনপেমেন্টে ফ্ল্যাট বুকিংয়ের সুবিধা।
লাভের ওপর লাভ: বিনিয়োগকারীদের জন্য বিশেষ আর্থিক মুনাফা।
আজ নিরাপত্তা, কাল সুবিধা: কিস্তি ও পেমেন্ট প্ল্যানে দীর্ঘমেয়াদী সুরক্ষা।
উদ্বোধনী আয়োজনে নববর্ষের আমেজে পান্তা-ইলিশ, দেশীয় পিঠা ও ভর্তাসহ ঐতিহ্যবাহী খাবারের মাধ্যমে অতিথিদের আপ্যায়ন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সম্ভাব্য ক্রেতারা উপস্থিত ছিলেন।
বেস্টহোম প্রপার্টিজ কর্তৃপক্ষ জানিয়েছে, পরিকল্পিত নগরায়ন ও আধুনিক জীবনযাত্রার মান নিশ্চিত করতেই বসুন্ধরা এলাকায় তাদের এই বিশেষ উদ্যোগ। এই ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা সাধ্যের মধ্যে আধুনিক স্থাপত্যশৈলীর ফ্ল্যাট বুকিং দেওয়ার অনন্য সুযোগ পাবেন।
ঢাকা/এসএইচ






































