০৩:১৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬

স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
  • / ১০২২৩ বার দেখা হয়েছে

রেকর্ড ডেটের আগে আগামী ১৯ ও ২০ এপ্রিল স্পট মার্কেটে শেয়ার লেনদেন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানি। কোম্পানিটি দু‘টি হলো- ইউনাইটেড ফাইন্যান্স এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আগামী ২১ ইউনাইটেড ফাইন্যান্সের ইজিএম এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের এজিএম সংক্রান্ত রেকর্ড ডেটের কারণে লেনদেন স্থগিত থাকবে।

৩১ ডিসেম্বর, ২০২৫ সমাপ্ত অর্থবছরের জন্য প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঘোষিত ডিভিডেন্ড অনুমোদনের জন্য আগামী ১৮ মে বেলা ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।

এদিকে, ইউনাইটেড ফাইন্যান্স লিমিটেড শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম চালু করার উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে কোম্পানিটি তাদের মেমোরেন্ডাম ও আর্টিকেলস অব অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট ধারা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে।প্রস্তাবিত পরিবর্তন কার্যকর করতে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের পাশাপাশি শেয়ারহোল্ডারদের সম্মতি প্রয়োজন হবে।

এই উদ্দেশ্যে কোম্পানিটি একটি অসাধারণ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। কোম্পানিটির ইজিএম আগামী ১৭ মে বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ইসলামী ফাইন্যান্স উইন্ডোর আওতায় শরিয়াহভিত্তিক অর্থায়ন কার্যক্রম অন্তর্ভুক্তির মাধ্যমে ব্যবসার পরিধি বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

স্পট মার্কেটে যাচ্ছে দুই কোম্পানি

আপডেট: ০১:১০:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬