লুজারের শীর্ষে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
- আপডেট: ০৩:৩১:২৬ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১০১৭৯ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১৯ এপ্রিল) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিট দর ২০ পয়সা বা ৬.২৫ শতাংশ কমেছে।
তথ্য অনুযায়ী, এদিন দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ অটোকারস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১৩ টাকা ৮০ পয়সা বা ৫.৫৮ শতাংশ কমেছে।
তৃতীয় স্থানে থাকা সিলভা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এর শেয়ার দর ৬০ পয়সা বা ৫.০৮ শতাংশ কমেছে।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানি ও ফান্ডগুলোর মধ্যে মেঘনা সিমেন্ট ৪.৭৫ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৪.০৮ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ৩.৬৪ শতাংশ, বিডি থাই ফুড ৩.৫৯ শতাংশ, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ৩.৫৬ শতাংশ, প্যাসিফিক ডেনিমস ৩.৫১ শতাংশ এবং আইসিবি ইসলামিক ব্যাংক ৩.৪৫ শতাংশ কমেছে।
ঢাকা/এসএইচ


































