০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
এনসিসি ব্যাংকের বোর্ড সভা ২৭ এপ্রিল
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:২৩:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / ১০২২৬ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এনসিসি ব্যাংক বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৭ এপ্রিল দুপুর ২টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১৩ শতাংশ লভ্যাংশ দিয়েছিল।
ঢাকা/এসএইচ


































