১০:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
  • / ১০২৯২ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপা পড়ে শিশু জিহাদ(৭ ) মারা যাওয়ার ঘটনা আমরা সবাই কম বেশি সোশ্যাল মিডিয়াতে সিসি টিভি ভিডিও ভুটেজ দেখতে পেয়েছি। মঙ্গলবার (৯ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে এ দুর্ঘটটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

তথ্য মতে, রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়ার ধ্বসে জিহাদ নামে ৭ বছর বয়সী এক শিশু মারা যাওয়ার ঘটনায় কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

চিলড্রেন চ্যারিটি বাংলাদেশ ফাউন্ডেশন এবং বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট) এর পক্ষে এ নোটিশ পাঠান আইনজীবী আব্দুল হালিম।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) স্বরাষ্ট্র সচিব, গণপূর্ত সচিব, গণপূর্ত ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সিইও সহ ৯ জন বরাবর এ নোটিশ পাঠানো হয়েছে।

সাত দিনের মধ্যে এ বিষয়ে জবাব না এলে হাইকোর্টে রিট করার কথা বলা হয়েছে নোটিশে।

গত ৯ নভেম্বর রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল চাপা পড়ে জিহাদের মৃত্যু হয়। জিহাদ লালবাগ শহীদ নগর এলাকার পান বিক্রেতা নাজির হোসেনের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছোট ছিল।

নাজির হোসেন জানান, জিহাদ আজিমপুর দিবাকালীন শিশু যত্ন কেন্দ্রে প্রথম শ্রেণিতে পড়ত। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও ছেলেকে হাতে ধরে আজিমপুর শেখ সাহেব বাজার সরকারি কলোনির পাশ দিয়ে স্কুলে নিয়ে যাচ্ছিলেন বাবা। এ সময় কলোনির বাউন্ডারি দেয়াল ধসে চাপা পড়ে জিহাদ। এ অবস্থায় এলাকাবাসীর সহযোগিতায় ছেলেকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

দেয়াল চাপায় শিশুর মৃত্যু : কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে নোটিশ

আপডেট: ০৩:৫৫:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১