০৭:৪৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

পরিবারসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১০৪১৫ বার দেখা হয়েছে

সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী, তার স্ত্রী রেহান চৌধুরী, ছেলে হামদাদ হোসেন ও আরাজ আলম, মেয়ে রাইমা চৌধুরি ও আলিশা বাবর চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন ঢাকার একটি আদালত।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

আজ রোববার (২৫ মে) দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এ আদেশ দেন বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ বিভাগের উপ-পরিচালক আকতারুল ইসলাম।

আবেদনে বলা হয়েছে, সাবের হোসেন চৌধুরীর বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে অর্থনৈতিক অপরাধমূলক কর্মকাণ্ডে লিপ্ত থেকে বিপুল পরিমাণ স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানকালে জানা গেছে যে, সাবের হোসেন চৌধুরী ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ রয়েছে।

আরও পড়ুন: ১২ ঘণ্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণ করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সাবের হোসেন চৌধুরী এবং তার পরিবারবর্গ দেশ ছেড়ে যেতে এবং স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করছেন বলে জানা গেছে। তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধানকার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে বিধায়, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন বলে এ আবেদন করা হয়।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

পরিবারসহ সাবের হোসেন চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আপডেট: ০৬:২৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫