০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

পূবালী ব্যাংকের আয় বেড়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৫:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২
  • / ১০৪৫৩ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি পূবালী ব্যাংক লিমিটেড গত ৩০ সেপ্টেম্বর, ২০২২ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জুলাই’২২-সেপ্টেম্বর’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী নয় মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ১৩ শতাংশ।

আজ সোমবার (৩১ অক্টোবর) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। ব্যাংক সূত্রে এই তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ ব্যাংকটির শেয়ার প্রতি আয় (Consolidated EPS) হয়েছে ২ টাকা ৭৫ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত ইপিএস হয়েছিল ২ টাকা ৭২ পয়সা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৩ পয়সা বা ১ শতাংশ।

আরও পড়ুন: ইউনিয়ন ব্যাংকের আয় বেড়েছে ৫১ শতাংশ

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে ব্যাংকটির সমন্বিত ইপিএস হয়েছে ৫ টাকা ১১ পয়সা। গতবছর একই সময়ে ৪ টাকা ৫২ পয়সা ইপিএস হয়েছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় বেড়েছে ৫৯ পয়সা বা ১৩ শতাংশ।

ঢাকা/টিএ

শেয়ার করুন

পূবালী ব্যাংকের আয় বেড়েছে

আপডেট: ০৫:২৩:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অক্টোবর ২০২২