০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
লোকসান বেড়েছে ঝিলবাংলা সুগারের
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:১৩:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১০২৩৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান ঝিলবাংলা সুগার মিলস লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, জানুয়ারি–মার্চ ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ৪ টাকা ১৫ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৪ টাকা ১ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) শেয়ার প্রতি লোকসান বেড়ে হয়েছে ৫৩ টাকা ৭ পয়সা, যেখানে আগের বছরের একই সময়ে ছিল ৪০ টাকা ৯৫ পয়সা।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) মাইনাস ৫৩ টাকা ১৮ পয়সা হয়েছে, যা আগের বছরে ছিল মাইনাস ৭৮ টাকা ২১ পয়সা।
এছাড়া, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ টাকা ২৬ পয়সা।
ঢাকা/এসএইচ


































