০৯:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

তিন নিরীক্ষা প্রতিষ্ঠান ও চার্টার্ড একাউন্ট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
  • / ১০২৪৮ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত দুই কোম্পানির নিরীক্ষায় অবহেলা ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে তিন নিরীক্ষা প্রতিষ্ঠান তথা চার্টার্ড একাউন্ট্যান্টস ফার্ম ও নিরীক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। সম্প্রতি পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এসব ব্যবস্থা নিয়েছে। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত রিং শাইন টেক্সটাইল লিমিটেড এবং ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদনে বড় ধরনের গরমিল থাকা সত্ত্বেও ‘‌স্বচ্ছ’ নিরীক্ষা প্রতিবেদন প্রদানের দায়ে তিনটি নিরীক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট নিরীক্ষকদের নির্দিষ্ট মেয়াদে নিষিদ্ধ করেছে বিএসইসি।

তদন্তে দেখা গেছে নিরীক্ষা প্রতিষ্ঠান মাহফেল হক অ্যান্ড কোম্পানি ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২০১৮ হিসাব বছরের প্রতিবেদন নিরীক্ষার সময় জমি কেনা ও এফডিআর-সংক্রান্ত তথ্যে বড় ধরনের অসংগতি এড়িয়ে গেছে। এর দায়ে নিরীক্ষা প্রতিষ্ঠানটিকে এক বছরের জন্য এবং সংশ্লিষ্ট অংশীদার মো. আবু কায়সারকে দুই বছরের জন্য তালিকাভুক্ত সিকিউরিটিজের নিরীক্ষার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এছাড়া রিং শাইন টেক্সটাইলের ২০১৮ হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদনে প্রায় সব আর্থিক সূচকে জালিয়াতি ধরতে ব্যর্থ হওয়ায় নিরীক্ষা প্রতিষ্ঠানটিকে তিন বছর এবং সংশ্লিষ্ট অংশীদার মো. আব্দুস সাত্তারকে পাঁচ বছরের জন্য তালিকাভুক্ত সিকিউরিটিজের নিরীক্ষার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। তবে বিএসইসির এ আদেশ জারির আগে যেসব তালিকাভুক্ত সিকিউরিটিজের নিরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে সেগুলো এই দুই নিরীক্ষা প্রতিষ্ঠান সম্পন্ন করতে পারবে বলে জানিয়েছে কমিশন।

রিং শাইন টেক্সটাইলের ২০১৯ হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদনে নগদ প্রবাহ এবং শেয়ার মানি ডিপোজিট-সংক্রান্ত গুরুতর তথ্য গোপন ও অসংগতির প্রমাণ পেয়েছে বিএসইসির তদন্ত কমিটি। ফলে নিরীক্ষা প্রতিষ্ঠান আতা খান অ্যান্ড কোম্পানিকে তিন বছরের জন্য বিএসইসির অডিটর প্যানেল থেকে অযোগ্য ঘোষণা করা হয়েছে। সংশ্লিষ্ট অংশীদার মকবুল আহমেদকে পাঁচ বছরের জন্য অডিটর প্যানেল থেকে নিষিদ্ধ করা হয়েছে।

একইভাবে রিং শাইন টেক্সটাইলের ২০২০ হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদনে আন্তর্জাতিক অডিটিং স্ট্যান্ডার্ড লঙ্ঘনের দায়ে নিরীক্ষা প্রতিষ্ঠান শিরাজ খান বসাক অ্যান্ড কোম্পানিকে তিন বছর এবং এর অংশীদার রামেন্দ্র নাথ বসাককে পাঁচ বছরের জন্য অডিটর প্যানেলে অন্তর্ভুক্তির অযোগ্য ঘোষণা করেছে কমিশন।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

তিন নিরীক্ষা প্রতিষ্ঠান ও চার্টার্ড একাউন্ট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট: ১০:৫৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬