০১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
লোকসান কমেছে আজিজ পাইপসের
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১২:০৩:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১০২৩৪ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান আজিজ পাইপস লিমিটেড ২০২৬ সালের ৩১ মার্চ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে জানা গেছে, জানুয়ারি–মার্চ ২০২৬ প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৭ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ৮৬ পয়সা।
চলতি হিসাববছরের প্রথম তিন প্রান্তিক মিলিয়ে (জুলাই ২০২৫–মার্চ ২০২৬) শেয়ার প্রতি লোকসান দাঁড়িয়েছে ২ টাকা ৪০ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫৩ পয়সা।
এ সময়ে শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ২২ পয়সা, যা আগের বছরের একই সময়ে মাইনাস ২৯ পয়সা ছিল।
অন্যদিকে, ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় দাঁড়িয়েছে ৪৯ টাকা ৭৫ পয়সা।
ঢাকা/এসএইচ


































