ফ্যাশন হাউজে চাকরির সুযোগ
- আপডেট: ০৫:১৭:১৭ অপরাহ্ন, রবিবার, ১৭ জুলাই ২০২২
- / ১০৪০৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় ফ্যাশন হাউজ অঞ্জন’স সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি ঢাকা ও ঢাকার বাহিরে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
পদের নাম : ব্রাঞ্চ ম্যানেজার। আবেদন যোগ্যতা : কমপক্ষে ৫ বছর বিক্রয়কেন্দ্রে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন : ২৫০০০-৩০০০০ টাকা।
পদের সংখ্যা : অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার। আবেদন যোগ্যতা : কমপক্ষে ২ বছর বিক্রয়কেন্দ্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে। বেতন : ১৫০০০-২০০০০ টাকা।
আবেদন যেভাবে : আগ্রহীদের আগামী ১০ দিনের মধ্যে অঞ্জন’স করপোরেট অফিসে বায়োডাটা ও ২ কপি পাসপোর্ট সাইজের ছবিসহ দরখাস্ত জমা দিতে হবে। দরখাস্ত জমা দেওয়ার ঠিকানা : খান ভিলা, ৩৪/বি মালিবাগ চৌধুরী পাড়া, ঢাকা-১২১৭।

ঢাকা/এসএম









































