১০:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

বন্য হাতির আক্রমণে প্রাণ হারালো জামাই-শ্বশুড়

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১
  • / ১০২৯৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: কক্সবাজারের বৃহত্তর উপজেলা চকরিয়ায় ৭ দিনের ব্যবধানে হাতির আক্রমণে শ্বশুড় ও জামাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত ১২টার দিকে ধান পাহারা দিতে গিয়ে বন্যহাতির আক্রমণে জানে আলম (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়। জানে আলম হারবাং ইউনিয়নের মসজিদ মুরা এলাকার শামসুল আলমের ছেলে। এর আগে গত ২১ নভেম্বর রাতে ধান পাহারা দিতে গিয়ে একইভাবে বন্যহাতির আক্রমণে জানে আলমের শ্বশুর মনজুর আলম (৫৩) মারা যান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

জানা যায়, হারাবং ইউনিয়নের মসজিদ মুরা এলাকায় ধান ক্ষেত পাহারা দিতে যান জানে আলম। শনিবার রাতের কোন এক সময় হাতির আক্রমণের শিকার হন তিনি। পরে রবিবার সকালে জানে আলমের মরদেহ উদ্ধার করেন স্থানীয় লোকজন। হারবাং ইউনিয়নের চেয়ারম্যান মিরানুল ইসলাম মিরান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এক সপ্তাহের ব্যবধানে শ্বশুর-জামাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় লোকজন হাতির আক্রমণ থেকে জান-মাল রক্ষায় বনবিভাগ ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

বন্য হাতির আক্রমণে প্রাণ হারালো জামাই-শ্বশুড়

আপডেট: ১২:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১