বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ফাইজারের টিকা দেবে যুক্তরাষ্ট্র
- আপডেট: ০৭:২০:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ নভেম্বর ২০২১
- / ১০২৮৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: বাংলাদেশকে আরও ১ কোটি ৪০ লাখ ডোজ ফাইজারের করোনা টিকা দেবে যুক্তরাষ্ট্র। বিশ্ব উদ্যোগ কোভ্যাক্সের আওতায় এই টিকা আসবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনকে উদ্ধৃত করে বৃহস্পতিবা এক বার্তায় একথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ড. মোমেন জানান, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী (সেক্রেটারি অব স্টেট) অ্যান্টনি ব্লিনকেনের সঞ্চালনায় কোভিড-১৯ বিষয়ে ভার্চুয়ালি এক মন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউট
তিনি বলেন, সেখানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আরও ২৫ জন মন্ত্রী অংশ নেন। বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে ১৪ মিলিয়ন ফাইজারের টিকা দেওয়ার ঘোষণা আসে। এসব টিকা কোভ্যাক্সের আওতায় পাবে বাংলাদেশ। তিনি আরও জানান, বৈঠকে বাংলাদেশ করোনাভাইরাসের টিকা সব দেশের জনসাধারণের জন্য সাশ্রয়ী মূল্যে তৈরি করার দাবি জানায়। বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলো যেন স্থানীয়ভাবে এটি উৎপাদনে করতে পারে সেজন্য সহায়তা করার দাবিও জানানো হয়েছে।তিনি আরও জানান, দেশে এখন পর্যন্ত ৭৮ মিলিয়ন মানুষকে টিকা টিকা দেওয়া হয়েছে। এরমধ্যে ৪৬ মিলিয়ন প্রথম ডোজ এবং ৩২ মিলিয়ন দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে। আমাদের ১৬৫ মিলিয়ন মানুষের শতকরা ৮০ ভাগকে টিকা দিতে আরও টিকার প্রয়োজন।
এর আগে কোভ্যাক্স ফ্যাসিলিটিজের আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে ১ম দফায় ১ লাখ ৬২০ ডোজ, ২য় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ, ৩য় দফায় ২৫ লাখ ডোজ এবং চতুর্থ দফায় ২৫ লাখ ডোজ টিকা দেশে আসে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আহ্বানে ভার্চুয়াল বৈঠক শেষে উপহার দেওয়ার এ ঘোষণা আসে।
উল্লেখ্য, এর আগে কয়েক দফায় বাংলাদেশকে ১ কোটি ৫০ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা উপহার দিয়েছিল যুক্তরাষ্ট্র।
ঢাকা/এমটি






































