০৪:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬

বিটেশ্বর ইউনিয়ন পরিষদের ফেসবুক পেইজের উদ্ভোধন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২
  • / ১০৬১১ বার দেখা হয়েছে

জেলা প্রতিনিধি, কুমিল্লা: বিটেশ্বর ইউনিয়নকে একটি ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আজ ৮ আগস্ট ২০২২ রোজ বুধবার কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলাধীন বিটেশ্বর ইউনিয়ন পরিষদের ফেসবুক পেইজের উদ্ভোধন করা হয়েছে। পেইজের উদ্ভোধন করে অত্র ইউনিয়নের চেয়ারম্যান মো: হুমায়ূন কবির ভূইয়া।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পেইজের উদ্ভোধনকালে তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ডিজিটাল বাংলাদেশ গড়ার অংশ হিসেবে বিটেশ্বর ইউনিয়ন পরিষদও কাজ করে যাচ্ছে। যেহেতু বর্তমান যুগে প্রায় ৯০ শতাংশ মানুষ সোশ্যাল মিডিয়া নির্ভরশীল, তাই সাধারণ মানুষের কাছে ইউনিয়ন পরিষদের গুরুত্বপূর্ণ তথ্য ও স্বিদ্ধান্ত এবং প্রয়োজনীয় সবধরণের বিষয়সমুহ দ্রুত সময়ের মধ্যে পৌছে দেয়ার লক্ষ্যে পেইজটি অফিসিয়ালি চালু করা হয়েছে।

হুমায়ূন কবির বলেন, এই পেইজের মাধ্যমে শুধুমাত্র ইউনিয়ন পরিষদ কর্তৃক তথ্য সরবাহই নয়, বরং সাধারণ মানুষও তাদের সুবিধা-অসুবিধা ম্যাসেজের মাধ্যমে দ্রুত সময়ের মধ্যে জানাতে পারবে। আর তাই তিনি সবাইকে পেইজটিতে লাইক দিয়ে বিটেশ্বর ইউনিয়ন পরিষদের সাথে থাকার আহ্বান জানিয়েছেন।

উদ্ভোধনী এ অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সচিব মো: মনিরুল ইসলামসহ ইউনিয়নের সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিটেশ্বর ইউনিয়ন পরিষদের সচিব মনিরুল ইসলাম জানান, অত্র ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দায়িত্ব্য গ্রহণের পর থেকেই জনবান্ধব নানা পদক্ষেপ গ্রহন ও বাস্তবায়ন করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদের সেবা সাধারণ জনগণের দোড়গোড়ায় পৌছে দিতে ফেসবুক পেইজটি চালু করা হয়েছে। ফেসবুকে যে কেউ বাংলায় ‘বিটেশ্বর ইউনিয়ন পরিষদ’ লিখে সার্চ দিলে পেইজটি চলে আসবে। তাই তিনি সবাইকে পেইজটিতে লাইক দেয়ার মাধ্যমে ডিজিটালভাবে ইউনিয়ন পরিষদের সাথে থাকার অনুরোধ জানান।

বিজনেসজার্নাল/এসভি

শেয়ার করুন

বিটেশ্বর ইউনিয়ন পরিষদের ফেসবুক পেইজের উদ্ভোধন

আপডেট: ০৮:০০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২