০৩:০৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬
  • / ১০২১৭ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১১ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এদিন ব্লক মার্কেটে ১৭ কোটি ০৯ লাখ ১২ হাজার টাকার লেনদেন সম্পন্ন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর। এদিন কোম্পানিটির ২ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা এটিকে লেনদেনের শীর্ষ তালিকায় প্রথম স্থানে নিয়ে এসেছে।

লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ২ কোটি ৫২ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

১ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে অ্যাপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড।

ব্লক মার্কেটে বড় লেনদেন করা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড ১ কোটি ৯০ লাখ ৫১ হাজার টাকার শেয়ার এবং মিথুন নিটিং অ্যান্ড ডাইং লিমিটেড ১ কোটি ২৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

ব্লক মার্কেটে ১৭ কোটি টাকার লেনদেন

আপডেট: ০২:৫০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬