১২:১২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন, নিহত আট

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৭:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • / ১০৩৩৬ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক: ভারতের মধ্যপ্রদেশের জবলপুরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়। খবরে বলা হয়, মধ্যপ্রদেশের একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত আটজনের মৃত্যু হয়েছে। ভিডিওতে দেখা যায়, হাসপাতাল ভবন থেকে ধোঁয়ার কুন্ডলী বের হচ্ছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

পুলিশ জানায়, জবলপুরের দামোহ নাকা এলাকার কাছে দুপুরের পর নিউ লাইফ মাল্টি-স্পেশালিটি হাসপাতালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পাঁচ রোগী ও হাসপাতালের তিন কর্মী নিহত হন। এ ছাড়া ডজনেরও বেশি মানুষ আহত হয়েছেন।

জবলপুরের চিফ সুপারিনটেনডেন্ট অব পুলিশ অখিলেশ গাওর বলেন, ‘এটি ছিল ভয়াবহ অগ্নিকাণ্ড। আমাদের চারটি টিম হাসপাতালে আটকে পড়া সবাইকে উদ্ধার করেছে।’

পুলিশ জানায়, শর্ট সার্কিটের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নিহতদের পরিবারের জন্য পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন।

ঢাকা/এসএ

শেয়ার করুন

মধ্যপ্রদেশের হাসপাতালে আগুন, নিহত আট

আপডেট: ০৭:১৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২