০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

মমেক হাসপাতালে আড়াই মাসে সর্বনিম্ন মৃত্যু

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১
  • / ১০৪৫৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে কোনো রোগীর মৃত্যু হয়নি। তবে উপসর্গ নিয়ে একজন মারা গেছেন। যা গত আড়াই মাসে এই হাসপাতালে সর্বনিম্ন মৃত্যু। মৃত ব্যক্তি ময়মনসিংহ সদরের বাসিন্দা আব্দুল খালেক (৫২)। 

মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন মমেকের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন। তিনি জানান, করোনা ইউনিটে সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে সাতজন ভর্তি হয়েছেন। এ নিয়ে ইউনিটটিতে মোট রোগী রয়েছেন ১৪৩ জন। এদের মধ্যে আইসিইউতে আটজন চিকিৎসাধীন আছেন। এ ছাড়া ওই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চারজন। 

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪০৭টি নমুনা পরীক্ষায় ৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৩৯৬ জন এবং সুস্থ হয়েছেন ২০ হাজার ৬৮ জন।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

পূরবী জেনারেল ইন্স্যুরেন্সের উদ্যোক্তার শেয়ার বিক্রির ঘোষণা

গণটিকার দ্বিতীয় ডোজ শুরু আজ

ন্যাশনাল পলিমারের তৃতীয় প্রান্তিকে সংশোধন

আবারো বেক্সিমকো সুকুকে আবেদনের সময় বাড়াল বিএসইসি

ট্যাগঃ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

মমেক হাসপাতালে আড়াই মাসে সর্বনিম্ন মৃত্যু

আপডেট: ১০:৫৬:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১