১২:৫১ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬

রাতে নিখোঁজ, সকালে ওয়াশিং মেশিনে মিলল শিশুর মরদেহ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২
  • / ১০৩৮৪ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল ডেস্ক:  বাবা বাড়িতে ঘুমিয়ে ছিলেন। মা সারা রাত কাজে ছিলেন। সকালে বাড়ি ফিরে ছেলেকে দেখতে পাননি মা। শুরু হয় খোঁজাখুঁজি। অনেক চেষ্টা করেও খুঁজে না পেয়ে পুলিশকে খবর দেন ওই দম্পতি। অবশেষে বাড়ির ওয়াশিং মেশিন থেকে সাত বছরের শিশুর মৃতদেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি আমেরিকার টেক্সাসের। ওই ঘটনা হত্যা না অন্যকিছু সেবিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

গত কয়েক বছর ধরে ট্রয় খোইলারকে দেখভাল করছিলেন টেক্সাসের নিঃসন্তান ওই দম্পতি। ২০১৯ সালে ট্রয়কে দত্তক নেন তারা।

ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না ট্রয়কে। স্থানীয় পুলিশ জানিয়েছে, ছেলেটির মা একটি হাসপাতালে নার্সের কাজ করেন। স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ বাড়ি ফিরে ছেলের খোঁজ করেন তিনি। বাবা সে সময় ঘুমিয়ে ছিলেন। ২-৩ ঘণ্টা ধরে খোঁজার পর তারা পুলিশে খবর দেন। পরে ওয়াশিং মেশিন থেকে শিশুটির মরদেহ উদ্ধার হয়। আমেরিকার টেক্সাসের এই ঘটনায় বিস্মিত অনেকে। কে বা কারা এ ঘটনার পেছনে জড়িত তা এখনও চিহ্নিত করতে পারেনি পুলিশ।

পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে মধ্যরাতে ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। খুনের উদ্দেশ্য এখনও জানা যায়নি। এমনকি, শিশুটিকে খুন করে ওয়াশিং মেশিনে ঢোকানো হয়েছে নাকি, ওয়াশিং মেশিনে ঢুকিয়ে খুন করা হয়েছে তা এখনও পরিষ্কার নয়।’

তিনি আরও জানান, সারা শরীরে পোশাক পরিহিত অবস্থায় মৃতদেহটি পাওয়া গেছে। ঘটনাটি সম্পর্কে প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

ঢাকা/এসএম

শেয়ার করুন

রাতে নিখোঁজ, সকালে ওয়াশিং মেশিনে মিলল শিশুর মরদেহ

আপডেট: ১২:২৭:০৫ অপরাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২