রিলায়েন্স ইন্সুরেন্সের মুনাফা কমেছে
- আপডেট: ০৫:৫৪:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মে ২০২২
- / ১০৪১১ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত রিলায়েন্স ইন্সুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ প্রথম প্রান্তিকের (জানুয়ারি,২২-মার্চ,২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী আলোচ্য প্রান্তিকে কোম্পানিটির মুনাফা কমেছে ৫ শতাংশ
আজ বুধবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
জানা গেছে, প্রথম প্রান্তিকে (জানুয়ারি,২২-মার্চ,২২) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.২৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে শেয়ার প্রতি আয় ছিল ১.৩৫ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় কমেছে ৭ পয়সা বা ৫ শতাংশ।
একই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ৬০.৯২ টাকা।গত অর্থবছরের একই সময়ে ছিল ৬৪.৩৯ টাকা।
শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) হয়েছে ১.২৮ টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল ২.১৫ টাকা।
ঢাকা/টিএ


































