১২:১০ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
  • / ১০২১২ বার দেখা হয়েছে

গত সপ্তাহে (১২–১৬ এপ্রিল) দেশের উভয় পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। একইসঙ্গে কমেছে বিনিয়োগকারীদের পোর্টফোলিওর মূল্য, যা দাঁড়িয়েছে ৩ হাজার ৩১ কোটি টাকার ক্ষতিতে। এ সময় লেনদেনও কমেছে প্রায় ২ শতাংশ।

সপ্তাহের শুরুতে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন ছিল ৬ লাখ ৮৮ হাজার ৬৬২ কোটি টাকা। শেষ কার্যদিবসে তা নেমে আসে ৬ লাখ ৮৫ হাজার ৬৩১ কোটি টাকায়। ফলে এক সপ্তাহে বাজার মূলধন কমেছে ০.৪৪ শতাংশ।

লেনদেনের দিক থেকেও ছিল নিম্নগতি। বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৩ হাজার ২৭৩ কোটি ১৭ লাখ টাকা, যা আগের সপ্তাহের তুলনায় ৭৫ কোটি ১০ লাখ টাকা বা ২ শতাংশ কম।

সূচকের চিত্রে দেখা যায়, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫২৫৭ পয়েন্টে। তবে শরিয়াহ সূচক সামান্য বেড়ে ১০৬৬ পয়েন্টে অবস্থান করছে।

এ সময় ডিএসইতে ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ২১৩টির দর বেড়েছে, ১৪২টির কমেছে এবং ৩৫টির দর অপরিবর্তিত ছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও ছিল একই চিত্র। সপ্তাহজুড়ে সেখানে লেনদেন হয়েছে ১৪৯ কোটি ৭৩ লাখ টাকা। সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৭৬২ পয়েন্টে।

সপ্তাহজুড়ে সিএসইতে ২৯৫টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এর মধ্যে ১৪৭টির দর বেড়েছে, ১২১টির কমেছে এবং ২৭টি প্রতিষ্ঠানের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচক পতনে এক সপ্তাহে বিনিয়োগকারীদের ক্ষতি ৩ হাজার ৩১ কোটি টাকা

আপডেট: ১০:৩৯:০৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬