লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
- আপডেট: ০৩:২৮:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১০২৬৬ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ এপ্রিল) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৮৩ কোটি ৭৩ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ৪৭ কোটি ২৫ লাখ ৭৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
৩৮ কোটি ৩২ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে দ্য সিটি ব্যাংক পিএলসি।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড , সাইফ পাওয়ারটেক লিমিটেড, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড , ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড , একমি পেস্টিসাইড লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা/এসএইচ





































