০৯:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
লেনদেন শুরু হচ্ছে ওটিসির চার কোম্পানির
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০১:৪৪:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / ১০৪২১ বার দেখা হয়েছে
ওভার দ্যা কাউন্টার (ওটিসি) মার্কেটে থাকা চার কোম্পানি নিয়ন্ত্রক সংস্থার শর্ত পালন করায় মূল মার্কেটে লেনদেন শুরুর অনুমতি পেয়েছে। খুব শিগগিরই কোম্পানি চারটি তাদের লেনদেন শুরু করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানি চারটি হল: তামিজউদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেড, পেপার প্রোসেসিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, মুন্নু ফেব্রিক্স লিমিটেড ও মনস্পল পেপার ম্যানুফ্যাকচারিং লিমিটেড।



































