শিল্পাঞ্চলে আলাদা দিনে সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন জারি
- আপডেট: ০৮:৩১:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১০৩৭৮ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: লোডশেডিংয়ের তীব্রতা কমাতে দেশের শিল্পাঞ্চলগুলোতে আলাদা দিনে সাপ্তাহিক ছুটির প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ আগস্ট) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে এই প্রজ্ঞাপন প্রকাশ করা হয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
তাতে বলা হয়, এই আদেশ এখন থেকে কার্যকর হবে এবং পুনরায় আদেশ না হওয়া পর্যন্ত তা চলবে। এভাবে সাপ্তাহিক ছুটির পুনর্বিন্যাসে দিনে ৪৯০ মেগাওয়াটের মতো বিদ্যুৎ সাশ্রয় হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তারা।
এর আগে গত ৭ আগস্ট শিল্পকারখানার মালিক ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই বৈঠক শেষে প্রতিমন্ত্রী লোডশেডিং কমাতে সপ্তাহে এক দিন এলাকাভিত্তিক শিল্পকারখানা বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানান।
ঢাকা/এসএ






































