০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনা নৌ জাহাজ

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪
  • / ১০৪১২ বার দেখা হয়েছে

চীনা নৌবাহিনীর জাহাজ কিউই জিগুয়াং ও জিং গ্যাংশান শুভেচ্ছা সফরের অংশ হিসেবে আজ শনিবার (১২ অক্টোবর) চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বন্দরে প্রশিক্ষণ নৌবহরকে স্বাগত জানান।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

ঢাকার চীনা দূতাবাস জানায়, চট্টগ্রাম বন্দরে দূতাবাসের কূটনীতিক, ব্যবসায়ী, কনফুসিয়াস ইনস্টিটিউটের প্রতিনিধি এবং চীনা নাগরিকরা এ সময় উপস্থিত ছিলেন। চীনা নাগরিকরা বিপুল উৎসাহে চীন ও বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন।

তারা চীনা নৌবাহিনীকে শুভেচ্ছা জানান। একই সঙ্গে চীন-বাংলাদেশের বন্ধুত্ব যেন দীর্ঘজীবী হয়, তা প্রত্যাশা করেন।

নৌ বহরের চারদিনের শুভেচ্ছা সফরকালে চীন ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও পারস্পরিক আস্থা বাড়াতে একযোগে কাজ করবে। চীনের নৌবহর চার বছর পর বাংলাদেশে শুভেচ্ছা সফরে এলো।

আরও পড়ুন: ময়মনসিংহে সাংবাদিককে কুপিয়ে হত্যা

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পর এটিই প্রথম কোনো বিদেশি নৌবহরের বাংলাদেশ সফর। চীন-বাংলাদেশ বন্ধুত্ব ও সহযোগিতাকে আরও গভীর করার জন্য এ সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

শুভেচ্ছা সফরে চট্টগ্রামে চীনা নৌ জাহাজ

আপডেট: ০৬:৩৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১২ অক্টোবর ২০২৪