১২:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
ওয়ান ব্যাংকের বোর্ড সভার তারিখ নির্ধারণ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:২৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০২১৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ান ব্যাংক বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির বোর্ড সভা ২৮ এপ্রিল বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় কোম্পানিটির ৩১ ডিসেম্বর,২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
আগের বছর কোম্পানিটি শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি।
ঢাকা/এসএইচ

































