১১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৪:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১০১৮০ বার দেখা হয়েছে

ফাইল ফটো

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৬ কোটি ৪৮ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল একমি পেস্টিসাইড লিমিটেড। কোম্পানিটির ২৩ কোটি ৪৪ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২২ কোটি ০২ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সাইফ পাওয়ারটেক লিমিটেড , খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি , রানার অটোমোবাইলস পিএলসি, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

আপডেট: ০৪:০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬