গেইনারের শীর্ষে বিডি ল্যাম্পস
- আপডেট: ০৪:০৯:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
- / ১০১৭৭ বার দেখা হয়েছে
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তথ্য অনুযায়ী, এদিন দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ২ টাকা ৪০ পয়সা বা ৯.৯২ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা অগ্নি সিস্টেমস লিমিটেড এর শেয়ার দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৭২ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড ৯.১১ শতাংশ, রিং শাইন টেক্সটাইল ৮.৮২ শতাংশ, অ্যাপেক্স স্পিনিং ৮.৭২ শতাংশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ৮.৫৮ শতাংশ, পিপলস ইন্স্যুরেন্স ৮.৪২ শতাংশ, অ্যাপেক্স ফুডস ৮.০১ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্স ৭.৮৪ শতাংশ বেড়েছে।
ঢাকা/এসএইচ



































