০৫:১৮ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বিএনপির আমলে ব্যাংক-পুঁজিবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৬:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
  • / ১০২২৫ বার দেখা হয়েছে

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই। বিএনপি যখনই ক্ষমতায় এসেছে, তখনই আর্থিক শৃঙ্খলা নিয়ে কোনো প্রশ্ন ওঠেনি। ক্ষুদ্র ইকোনোমি, ব্যাংক খাত বা পুঁজিবাজার লুটপাট নিয়েও কোনো প্রশ্ন ওঠেনি।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক সমঝোতার কোনো সুযোগ নেই। যারা ব্যাংক থেকে অর্থ নিয়ে বিদেশে পালিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং বিদেশ থেকে অর্থ ফেরাতে বাইরের ফার্ম নিয়োগ দেওয়া হয়েছে।

তিনি বলেন, বর্তমানে দেশে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ২৪ ঘণ্টা ৪৬টি ব্যাংকের সেবা পাওয়া যাচ্ছে। আন্তঃব্যাংক লেনদেন ফি পরিবর্তনের কোনো পরিকল্পনা নেই।

অনলাইন প্রতারণা প্রসঙ্গে তিনি বলেন, ইউজার নেম, পাসওয়ার্ড ও ওটিপি শেয়ার করার কারণে অনেক সময় গ্রাহকের অর্থ প্রতারকদের হাতে চলে যাচ্ছে। এ বিষয়ে গ্রাহকদের আরও সচেতন হতে হবে। ব্যাংক লুটপাটের কারণে অর্থ বিদেশে চলে যাওয়ায় ক্যাপিটাল সংকট তৈরি হয়েছে, যা পুনরায় রিক্যাপিটালাইজ করে বিনিয়োগে ব্যবহার করা প্রয়োজন। বিগত সময়ে ব্যাংক ও পুঁজিবাজারে ব্যাপক লুটপাট হয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

বিএনপির আমলে ব্যাংক-পুঁজিবাজার লুটপাট নিয়ে প্রশ্ন ওঠেনি: অর্থমন্ত্রী

আপডেট: ০৬:২০:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬