শোক দিবস পালনে মানতে হবে নয় স্বাস্থ্যবিধি
- আপডেট: ১২:১৫:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১০৩৬২ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে মানতে হবে ৯টি স্বাস্থ্যবিধি। করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণে এসব স্বাস্থ্যবিধি মানতে বলা হয়েছে। বুধবার (১০ আগস্ট) রাতে সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। নিচের বিধিগুলো অনুসরণে সংশ্লিষ্টদের অনুরোধ করেছে কর্তৃপক্ষ।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
১. অনুষ্ঠানস্থলে অংশগ্রহণকারীদের সুরক্ষা দিতে সক্ষম এরূপ মাস্ক সঠিকভাবে নাক-মুখ ঢেকে পরিধান করতে হবে।
২. অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের কোভিড-১৯ টিকা গ্রহণের সনদ প্রদর্শন করতে হবে।
৩. অনুষ্ঠানস্থলের প্রবেশ ও বহির্গমন পথ ভিন্ন ভিন্ন ও একমুখী হতে হবে।
৪. অনুষ্ঠানস্থলে সাবান-পানি দিয়ে হাত ধোয়া বা হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।
৫. আলোচনা সভা ও মিলাদ মাহফিলে ধারণক্ষমতার অর্ধেক বা তার কম সংখ্যক লোকজন অংশগ্রহণ করতে পারবে।
৬. অন্যান্য স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলতে হবে।
৭. সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ অনুষ্ঠানস্থলে প্রবেশ করবে না।
৮. হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।
৯. স্থানীয় প্রশাসন, স্বাস্থ্যবিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সব নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।
ঢাকা/এসএ






































