সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে ১৭১ কোটি টাকার লেনদেন
- আপডেট: ০২:৩৩:২৭ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
- / ১০২২২ বার দেখা হয়েছে
সমাপ্ত সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে মোট ১৭১ কোটি ৬২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যার মধ্যে ব্লক মার্কেটের শীর্ষ ১০ কোম্পানির লেনদেনের পরিমাণ ১০৩ কোটি ৩৬ লাখ টাকা।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাপ্তাহিক বাজার পরযালোচনায় এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, সমাপ্ত সপ্তাহে ব্লক মার্কেটে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ১৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা সিটি জেনারেল ইন্স্যুরেন্স ১৪ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
জিকিউ বলপেন ১৩ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা সেরা কোম্পানিগুলোর মধ্যে রেনাটা ১১ কোটি ৩১ লাখ, ফাইন ফুডস ৯ কোটি ৪৮ লাখ, লাভেলো আইসক্রিম ৮ কোটি ৫১ লাখ, স্ট্যান্ডার্ড ব্যাংকে ৭ কোটি ৯৫ লাখ, প্রগতি ইন্স্যুরেন্স ৭ কোটি ৭২ লাখ, সানলাইফ ইন্স্যুরেন্স ৭ কোটি ৫১ লাখ ও ডমিনেজ স্টিল ৬ কোটি ৮১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা/এসএইচ


































