সপ্তাহজুড়ে ২ কোম্পানির ইপিএস প্রকাশ
- আপডেট: ০৩:১৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬
- / ১০২২৭ বার দেখা হয়েছে
সপ্তাহজুড়ে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি। কোম্পানিগুলো হলো- এটলাস বাংলাদেশ এবং মিরাকেল ইন্ডাস্ট্রিজ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
এটলাস বাংলাদেশ
৩১ জানুয়ারি, ২০২৬ পর্যন্ত তৃতীয় প্রান্তিকের অনিরিক্ষীত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
তৃতীয় প্রান্তিকে (জানুয়াারি-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে ২১ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ২৭ পয়সা।
প্রথম তিন প্রান্তিকে বা গত ৯ মাসে (জুলাই’২৫-জানুয়ারি’২৬) কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান দাঁড়িয়েছে ৬৮ পয়সা, আগের বছর একই সময় যার পরিমাণ ছিল ৮২ পয়সা।
আলোচ্য সময় কোম্পাটির শেয়ারপ্রতি নগদ কার্যকরি প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে মাইনাস ১ টাকা ১৭ পয়সা, আগের বছর একই সময় যা ছিল ১ টাকা ৩৮ পয়সা।
৩১ মার্চ, ২০২৬ পর্যন্ত কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২০ টাকা।
আরও পড়ুন: সিএসই-৫০ সূচক সমন্বয়
মিরাকল ইন্ডাস্ট্রিজ
কোম্পানিটি (জানুয়ারি’-মার্চ’২৬) তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থবছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ০২ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান হয়েছে ৬৪ পয়সা ।
অন্যদিকে চলতি অর্থবছরের তিন প্রান্তিকে (জুলাই’২৫–মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ২ টাকা ৪০ পয়সা। আগের বছর একই সময়ে শেয়ার প্রতি লোকসান ছিল ১ টাকা ৬৩ পয়সা।
৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৮ টাকা ৯২ পয়সা।
ঢাকা/এসএইচ


































