০৭:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সব দেশের পর্যটকদের জন্য খুলল থাইল্যান্ড

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০
  • / ১০৪৪৫ বার দেখা হয়েছে

সব দেশের পর্যটকদের জন্য খুলল থাইল্যান্ডের দ্বার। করোনা মহামারির প্রেক্ষাপটে যেসব দেশে করোনাভাইরাসের সংক্রমণের হার কম সেসব দেশের নাগরিকদের থাইল্যান্ডে ভ্রমণের অনুমতি ছিল। এখন থেকে বিশ্বের যে কোনো দেশের নাগরিক থাইল্যান্ড ভ্রমণ করতে পারবে।

মঙ্গলবার সরকারের উপ মুখপাত্র রাছদা ধ্নাদিরেক এ তথ্য জানিয়েছেন। খবর ব্যাংকক পোস্টের

তবে পর্যটকদের থাইল্যান্ডে প্রবেশের পর ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক করা হয়েছে। 

নতুন সংশোধিত বিশেষ ট্যুরিস্ট ভিসা (এসটিভি) অনুযায়ী বিদেশি পর্যটকদের সর্বনিম্ন ৯০ দিন থেকে ২৭০ দিন পর্যন্ত থাকার অনুমতি দিয়েছে থাইল্যান্ড সরকার।

রাছদা জানান, কেবল কম ঝুঁকিপূর্ণ দেশগুলির লোকদের জন্যই এতদিন বিশেষ ভিসা পাওয়া যেত। তবে কঠোর অবস্থার জন্য পর্যটকের সংখ্যা একেবারেই কমে গিয়েছে। 

মন্ত্রিপরিষদে এসটিভি ভিসাধারী ইয়ট দর্শনার্থীদের থাকার মেয়াদ আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এদিকে দেশটির প্রধানমন্ত্রী প্রয়ুত চান-ও-চা মঙ্গলবার মঙ্গলবার জোর দিয়ে জানিয়েছেন,  থাইল্যান্ডে করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের কোনো শঙ্কা নেই।  

শেয়ার করুন

সব দেশের পর্যটকদের জন্য খুলল থাইল্যান্ড

আপডেট: ০৩:৪৫:০২ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০