১২:২২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে ইউসিবি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৫০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২
  • / ১০৩৯৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) পরিচালনা পর্ষদ মালয়েশিয়া ও হংকংয়ে দুটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

বুধবার (৩০ মার্চ) অনুষ্ঠিত ব্যাংকটির ৪৬৯তম পর্ষদ সভায় এ সিদ্ধান্তে অনুমোদন দেয়া হয়। এখন নিয়ন্ত্রক সংস্থার কাছ থেকে অনুমোদন পেলে কোম্পানি গঠনের বিষয়টি চূড়ান্ত হবে।

জানা যায়, মালয়েশিয়াতে গঠিত কোম্পানির মাধ্যমে সেবা সংক্রান্ত অর্থব্যবসা প্রদান করবে ইউসিবি। সাবসিডিয়ারি এই কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৪০ লাখ মালয়েশিয়ান রিংগিত।

অপরদিকে হংকংয়ে গঠিত কোম্পানির মাধ্যমে ট্রেড ফাইন্যান্স এবং অন্যান্য ব্যবসা করবে ব্যাংকটি। এই কোম্পানির পরিশোধিত মূলধন হবে ৫০ লাখ হংকং ডলার।

ঢাকা/টিএ

শেয়ার করুন

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করবে ইউসিবি

আপডেট: ১১:৫০:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মার্চ ২০২২