সিএসইতে লেনদেন পাঁচ’শ কোটির ঘর ছাড়িয়েছে
- আপডেট: ০৪:২৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০২৩
- / ১০৪৩৮ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার (২৬ অক্টোবর) প্রধান মূল্য সূচকের ৬ পয়েন্ট কমে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে লেনদেন কমলেও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) টাকার অংকে লেনদেন পাঁচ’শ কোটির ঘর ছাড়িয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
বৃহস্পতিবার ডিএসইতে ৩৭৮ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ১০০ কোটি ৬৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৪৭৮ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৭৫ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১৩৫ পয়েন্টে।
আজ ডিএসইতে ২৯৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ১০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪৭টির।
আরও পড়ুন: স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের আয় বেড়েছে
অপর পুঁজিবাজার সিএসই’র প্রধান সূচক ১৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৮৬ পয়েন্টে। সিএসইতে ১৪৩টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ২৪টির, কমেছে ৫৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬৩টির।
দিন শেষে সিএসইতে ৫৩০ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার।
ঢাকা/এসএ



































