১২:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪
  • / ১০৪৩৯ বার দেখা হয়েছে

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ফ্লোর প্রাইজ প্রতাহারের দ্বিতীয় দিনে সকল মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ সোমবার (২২ জানুয়ারি) সূচকের সাথে লেনদেন প্রায় সাড়ে চার’শ কোটি টাকা বেড়ে হাজার কোটির ঘর ছাড়ালো। এদিন দরপতন থেকে বেড়িয়ে এসছে অধিকাংশ প্রতিষ্ঠান। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান মূল্য সূচক ৯৩.৯৪ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে লেনদেন শেষ হয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

সোমবার ডিএসইতে ১ হাজার ৪২ কোটি ২২ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ৪৩৫ কোটি ৩৫ লাখ ১৩ হাজার টাকার কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৫৮৮ কোটি ৮৭ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

আজ লেনদেনের শীর্ষ তালিকায় থাকা কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বিডি থাই এ্যালুমিনিয়ামের ৩২ কোটি ৮৩ লাখ ৬৭ হাজার, এ্যাসোসিয়েটেড অক্সিজেনের ৩০ কোটি ৩২ লাখ ৩৯ হাজার, ওরিয়ন ইনফিউশনের ২৭ কোটি ৫৬ লাখ ৫৪ হাজার, লাফার্জ হোলসিমের ২৫ কোটি ২১ লাখ ৮০ হাজার , কর্ণফুলী ইন্সুরেন্সের ১৯ কোটি ৪৯ লাখ ১৬ হাজার, দেশবন্ধু পলিমারের ১৮ কোটি ৪০ লাখ ৫ হাজার, সী পার্ল রিসোর্টের ১৬ কোটি ৬২ লাখ ১৯ হাজার, বীচ হ্যাচারির ১৬ কোটি ৫৫ লাখ ৮৬ হাজার, স্বন্ধানী লাইফ ইন্সুরেন্সের ১৫ কোটি ৯৫ লাখ ১ হাজার এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৫ কোটি ৮৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১৪.০৫ পয়েন্ট বা ০.২২ শতাংশ বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৫৪.৩০ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬.৫৮ পয়েন্ট ০.৪৭ শতাংশ বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৮০.৭৫ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১০.৪৫ পয়েন্ট ০.৪৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ২৪৭.৬৪ পয়েন্টে।

আরও পড়ুন: বোর্ড সভার তারিখ জানিয়েছে ৩৪ কোম্পানি

সোমবার ডিএসইতে মোট ৩৯২টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২০৭টি কোম্পানির, ১৪৫ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৪০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

অপর পুঁজিবাজার সিএসই’র সার্বিক সূচক সিএএসপিআই ৯৩.৯৪ পয়েন্ট বা ০.৫১ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৩৫.৪৯ পয়েন্টে। সিএসইতে ২৬৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১২৩টির, কমেছে ১১৮টির ও অপরিবর্তিত রয়েছে ২৬টির।

দিন শেষে সিএসইতে ২১ কোটি ৮১ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগের দিন লেনদেন হয়েছিল ১২ কোটি ৭৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার।

এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের পুঁজিবাজারে টানা ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিলে গত বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে পুঁজিবাজার থেকে ফ্লোর প্রাইস তুলে নেওয়ার সিদ্ধান্তের কথা জানায় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

বিএসইসির সিদ্ধান্ত অনুযায়ী, ৩৫ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস রেখে বাকি সব প্রতিষ্ঠান থেকে তুলে নেওয়া হয়েছে। গতকাল রোববার থেকে এটি কার্যকর হয়েছে। মাত্রাতিরিক্ত বিক্রির চাপে রোববার লেনদেনের এক পর্যায়ে ডিএসইর প্রধান সূচক ২১৪ পয়েন্ট পড়ে যায়। তবে শেষ দিকে বিক্রির চাপ কমায় প্রধান সূচক ৯৬ পয়েন্ট কমে দিনের লেনদেন শেষ হয়।

এরপর রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে ২০২২ সালের জুলাইয়ে আবারও ফ্লোর প্রাইস আরোপ করে বিএসইসি। এ পর্যায়ে শেয়ার লেনদেন ব্যাপক কমে গেলে সমালোচনায় পড়ে নিয়ন্ত্রক সংস্থা। সম্প্রতি ফ্লোর প্রাইস নিয়ে সমালোচনার ঝড় উঠলে গত বৃহস্পতিবার ৩৫ প্রতিষ্ঠান বাদে বাকিগুলোর ওপর থেকে ফ্লোর প্রাইস তুলে নেয় বিএসইসি।

পুঁজিবাজারের স্বার্থে ফ্লোর প্রাইস তুলে নেওয়া হলেও ৩৫ প্রতিষ্ঠানে ফ্লোর প্রাইস রাখার সিদ্ধান্ত নিয়েছে বিএসইসি। এই ৩৫ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- আনোয়ার গ্যালভানাইজিং, বারাকা পাওয়ার, ব্রিটিশ আমেরিকান টোবাকো, বেক্সিমকো, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বিএসআরএম স্টিল, বিএসআরএম লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট, ডিবিএইচ, ডরিন পাওয়ার, ইনভয় টেক্সটাইল, গ্রামীণফোন, এইচআর টেক্সটাইল, আইডিএলসি, ইনডেক্স এগ্রো, ইসলামী ব্যাংক, কেডিএস লিমিটেড, কেপিসিএল, কেটিএল, মালেক স্পিনিং, মেঘনা পেট্রোলিয়াম, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, ন্যাশনাল পলিমার, ওরিয়ন ফার্মা, পদ্মা অয়েল, রেনেটা, রবি, সায়হাম কটন, শাসা ডেনিমস, সোনালী পেপার, সোনার বাংলা ইন্স্যুরেন্স, শাহিনপুকুর সিরামিকস, শাহজিবাজার পাওয়ার, সামিট পাওয়ার এবং ইউনাইটেড পাওয়ার।

ঢাকা/টিএ

ট্যাগঃ

শেয়ার করুন

সূচকের উত্থানে লেনদেন ছাড়িয়েছে হাজার কোটি

আপডেট: ০৩:৩৬:৫১ অপরাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪