০৮:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যেসব কোম্পানি

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • / ১০২৩৪ বার দেখা হয়েছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত ভিন্ন ভিন্ন খাতের ৩ কোম্পানি বুধবার (২২ এপ্রিল) চলতি হিসাব বছরের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) প্রথম ও তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে-

ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ: চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ৪ টাকা ৬৭ পয়সা আয় হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৫ টাকা ৫৫ পয়সা আয় হয়েছিল।

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৯ টাকা ৯৪ পয়সা। গতবছর একই সময়ে সমন্বিতভাবে ১৫ টাকা ২ পয়সা আয় হয়েছিল।

প্রথম তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ২৯ টাকা ৫২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ২৬ টাকা ১৬ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩৯ টাকা ১০ পয়সা।

সিঙ্গার বাংলাদেশ: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৬০ পয়সা লোকসান হয়েছে। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩ টাকা ৫০ পয়সা লোকসান হয়েছিল।

প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল মাইনাস ২১ টাকা ৪২ পয়সা, যা আগের বছর একই সময়ে ছিল ৪  টাকা ৭৯ পয়সা।

গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৩ টাকা ৯১ পয়সা।

গ্রামীণফোন: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ,২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে  ৪ টাকা ৯০ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৪ টাকা ৬৯ পয়সা আয় হয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পনিটির নেট অপারেটিং ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে ১২ টাকা ৪৮ পয়সা; যা আগের বছর একই সময়  ১৪ টাকা ১১ পয়সা আয় ছিল।

গত ৩০ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি  নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৪৬ টাকা ৩৯ পয়সা।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে যেসব কোম্পানি

আপডেট: ১০:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬