১২:০৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সূচকের পতনে চলছে লেনদেন
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ১১:৩৬:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / ১০১৭২ বার দেখা হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৪ জুন) দেশের প্রধান পুঁজিরবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শুরুর প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ৩ দশমিক ০২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৩৬ পয়েন্টে এবং ‘ডিএস৩০’ সূচক ৪ দশমিক ৪৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১২২ পয়েন্টে। এসময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৪১ কোটি ০৬ লাখ টাকা।
এসময়ে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৪৬টি, কমেছে ১৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৯২টি কোম্পানির শেয়ারের।
ঢাকা/আরএইচ


































