১২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

সূচকের পতনে তলানিতে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
  • / ১০৪০৬ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (২৭ অক্টোবর) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানি এবং ফান্ডের শেয়ার ও ইউনিটদর। কমেছে টাকার অংকে লেনদেনের পরিমাণ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৪০ দশমিক ১২ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৮৬ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ০৬ পয়েন্ট কমে ১ হাজার ৭২ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৭ দশমিক ৪৯ পয়েন্ট কমে ১ হাজার ৯৬৯ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৩৯৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছে ৪৬১ কোটি ৫৫ লাখ টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৬টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮১টি কোম্পানির, বিপরীতে ২৬০টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের পতনে তলানিতে লেনদেন

আপডেট: ০৩:৫৫:২১ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫