বিডি ফাইন্যান্সের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৬:৫২:৩২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০২৩৮ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি বাংলাদেশ ফাইন্যান্স পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো ডিভিডেন্ড দেবে না।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে সমন্বিতভাবে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৯ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ৪১ টাকা ৬১ পয়সা লোকসান হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমন্বিতভাবে শেয়ার প্রতি নিট দায় ছিল ২৯ টাকা ৭ পয়সা।
আগামী ৩০ জুন, সকাল ১১টায় হাইব্রিড পদ্ধতিতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ২৫ মে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/এসএইচ


































