লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
- আপডেট: ০৩:৫১:২৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০২৫৪ বার দেখা হয়েছে
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ এপ্রিল) প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে দ্য সিটি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ৪৩ কোটি ৬৮ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
তথ্য অনুযায়ী, এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এনসিসি ব্যাংক পিএলসি। কোম্পানিটির ২৫ কোটি ৫৫ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
২৪ কোটি ৯২ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম , রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড, ব্যাংক এশিয়া পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড , এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এবং সায়হাম কটন মিলস লিমিটেড।
ঢাকা/এসএইচ


































