০৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
টেকনো ড্রাগসের আর্থিক প্রতিবেদন প্রকাশ
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৭:২৬:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০২২৯ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি টেকনো ড্রাগস লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৬ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি’২৬-মার্চ’২৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি’২৬-মার্চ’২৬) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি ৩৩ পয়সা আয় হয়েছিল।
অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা। গতবছর একই সময়ে ১ টাকা ৪১ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ মার্চ ২০২৬ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ৩১ টাকা ৩৮ পয়সা।
ঢাকা/এসএইচ


































