ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা
- আপডেট: ০৬:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১০২৩০ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স কোম্পানি পিএলসি গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ ডিভিডেন্ড দেবে। এর পুরোটাই ক্যাশ ডিভিডেন্ড।
বুধবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর ডিভিডেন্ড সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫ সালে কোম্পানিটির শেয়ার প্রতি ১ টাকা ১৩ পয়সা আয় (ইপিএস) হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ১ টাকা ১২ পয়সা আয় হয়েছিল।
গত ৩১ ডিসেম্বর, ২০২৫ তারিখে শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৭ টাকা ৩৬ পয়সা।
আগামী ৬ আগস্ট বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজিএমে যোগ দেওয়া ও ডিভিডেন্ড প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে আগামী ৮ জুন রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে।
ঢাকা/এসএইচ


































