০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০২:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ১০১৭৫ বার দেখা হয়েছে

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাজেদুল ইসলাম শুভ্রকে রাজধানীর বনানীর একটি বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। আজ ভোরে তাকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, আদালতের জারি করা গ্রেফতারি পরোয়ানা কার্যকর করতে গতকাল দিবাগত রাত ১১টার দিকে বনানীর ১৫ নম্বর সড়কের ৫৪ নম্বর বাড়িতে অভিযান চালায় তেজগাঁও শিল্পাঞ্চল ও বনানী থানা পুলিশ। তবে ভবনের মূল ফটকে তালা থাকায় এবং নিরাপত্তাকর্মীদের অসহযোগিতার কারণে শুরুতে ভেতরে প্রবেশ করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী।

অভিযান চলাকালে ভবনের সামনে অবস্থান নেয় পুলিশ। একই সঙ্গে বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। পুলিশ সদস্যরা রাতভর ভবনের বাইরে অবস্থান করেন।

পুলিশের দাবি, অভিযুক্ত সাজেদুল ইসলাম শুভ্র ভবনের ভেতরে অবস্থান করলেও বাইরে বের হননি এবং বিভিন্নভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। এ সময় তার গাড়িচালক ও দেহরক্ষীর বিরুদ্ধে দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ পাওয়া গেছে।

তবে ওয়ারেন্ট কার্যকরে বাধা সৃষ্টির অভিযোগ থাকলেও পরিস্থিতি মোকাবিলায় পুলিশকে কোনো ধরনের বলপ্রয়োগ করতে দেখা যায়নি। অভিযানের বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তারা গণমাধ্যমের সঙ্গে তাৎক্ষণিকভাবে কথা বলতে রাজি হননি।পরে আজ ভোরে সাজেদুল ইসলাম শুভ্রকে গ্রেফতার করা হয়।

জানা গেছে, আদালত অবমাননার এক মামলায় গত ৩ মে নাভানা গ্রুপের মালিকপক্ষের চারজনসহ মোট আট শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পর তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তাকে আদালতে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী সম্পন্ন হবে।

ঢাকা/আরেএইচ

শেয়ার করুন

নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান গ্রেফতার

আপডেট: ০২:৫৫:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬