সূচকের পতনে লেনদেনের সমাপ্তি
- আপডেট: ০২:৫৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ এপ্রিল ২০২৩
- / ১০৪৭৩ বার দেখা হয়েছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস আজ মঙ্গবার (১১ এপ্রিল) প্রধান মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে সূচকের সাথে কমেছে লেনদেন। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের সাথে কমেছে লেনদেন। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ডিএসইতে ২৯৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৪টির ১১.৫ শতাংশ কমেছে ৭৮টির বা ৬৮.৪ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ১৮৪টির বা ৬২.২ শতাংশ কোম্পানির।
আজ ডিএসইতে ৪৪২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ২৬ কোটি ৯৬ লাখ টাকা বা ৫.৭৪ শতাংশ লেনদেন কমেছে। গত কার্যদিবসে ডিএসইতে ৪৬৯ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৪২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১ পয়েন্ট বেড়ে ২ হাজার ১৯৮ পয়েন্টে অবস্থান করছে।
আরও পড়ুন: বিশেষ তহবিল গঠন না করায় চার ব্যাংককে বিএসইসির তলব
অপরদিকে, সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ১৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ২৭৯ পয়েন্টে। এদিন সিএসইতে ৬ কোটি ৮ লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে। যা গত কার্যদিবস থেকে ৩ কোটি ৮৮ লাখ টাকা কম। গত কার্যদিবসে সিএসইতে ১০ কোটি ৬৮ লাখ টাকাটাকার শেয়ার লেনদেন হয়েছিল।
সিএসইতে লেনদেনে অংশ নেয়া হওয়া ১৩১টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ২২টি, কমেছে ৪৬টি এবং অপরিবর্তিত ছিল ৬৩ টির।
ঢাকা/এসএ


































