সূচকের পতনে লেনদেন ৭২৭ কোটি টাকা
- আপডেট: ০২:৪২:৩০ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
- / ১০২২০ বার দেখা হয়েছে
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১০ মে) দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। কমেছে ১৯৪ টি কোম্পানির শেয়ারের দর। সেই সাথে গতদিনের তুলনায় কমেছে টাকার অংকে লেনদেনের পরিমান।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ১৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ২২০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১ দশমিক ৯৪ পয়েন্ট কমে ১ হাজার ৫৬ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১১ দশমিক ৩৪ পয়েন্ট কমে ১ হাজার ৯৯০ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৭২৭ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৮৪৪ কোটি ৯২ লাখ টাকা টাকা।
ডিএসইতে মোট ৩৯৪ টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬১ টি কোম্পানির, বিপরীতে ১৯৪ টি কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৩৯ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।
ঢাকা/এসএইচ

































