০২:৫২ পূর্বাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১
  • / ১০৪১৫ বার দেখা হয়েছে

বিজনেস জার্নাল প্রতিবেদক: আজ ১০ নভেম্বর বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ শেয়ার দর। সেই সাথে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়েছে। দিন শেষে আজ ৮০.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে।

জানা যায়, আজ ১০ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৬ শতাংশ বা ১১৪.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮২.১৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৪.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৭৮.৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৪.৭১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬৬০.৭৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০১টির, কমেছে ৪৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৮০.২৬ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২৪ কোটি ২৩ লাখ ১৪ হাজার ২২৭টি শেয়ার ১ লাখ ৭১ হাজার ৬৩৮ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ১৬৩ কোটি ৭৮ লাখ ৮১ হাজার টাকা।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউট

গতকাল ৯ নভেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.০০ শতাংশ বা ৬৮.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮৬৮.০৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৭.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৫৪.৮০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৬১৬.০৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.৩০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। সারাদিনে ডিএসইতে ২১ কোটি ৭৮ লাখ ৯৩ হাজার ৬৬৭টি শেয়ার ১ লাখ ৫৭ হাজার ৩৮৪ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ১ হাজার ৭ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ১৫৬ কোটি ২ লাখ ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ১.৭৯ শতাংশ বা ৩৬০.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০ হাজার ৪৫৮.০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৮২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২২৮টির, কমেছে ২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৪ কোটি ২৯ লাখ ৫২ হাজার ৯১৭ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ২৩ কোটি ৭৭ লাখ ৯০ হাজার ৩৫৬ টাকা। অর্থাৎ সিএসইতে আজ লেনদেন বেড়েছে ১০ কোটি ৫১ লাখ ৬২ হাজার ৫৬১ টাকা।

ঢাকা/এমটি 

শেয়ার করুন

সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও

আপডেট: ০৩:৪১:০৪ অপরাহ্ন, বুধবার, ১০ নভেম্বর ২০২১