১২:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ১১:৩১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২৩৯ বার দেখা হয়েছে

ফাইল ফটো

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সূচকেরমিশ্র প্রতিক্রিয়ার মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আজ লেনদেন শুরুর প্রথম দেড় ঘণ্টায় অর্থাৎ বেলা ১১ টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ২৪ দশমিক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৯০ পয়েন্টে।

শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ১০ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৮১ পয়েন্টে আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২১ পয়েন্টে।

আলোচ্য সময়ে ডিএসইতে মোট ১৪১ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ২২৭ টির, কমেছে ৯২ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৫ টি কোম্পানির শেয়ারদর।

ঢাকা/এসএইচ

শেয়ার করুন

সূচকের মিশ্র প্রতিক্রিয়ায় চলছে লেনদেন

আপডেট: ১১:৩১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬