০২:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

সূচক ও লেনদেনের পতন

বিজনেস জার্নাল প্রতিবেদক:
  • আপডেট: ০৩:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১
  • / ১০৩৯৪ বার দেখা হয়েছে

ফাইল ফটো

বিজনেস জার্নাল প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ডিএসইতে ২ হাজার ১৭ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২৫ কোটি ৯১ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩ কোটি ৪৮ লাখ টাকার।

এদিন ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১০৫ পয়েন্টে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১৫ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ পয়েন্ট কমেছে।

অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুকটুইটারলিংকডইনইন্সটাগ্রামইউটিউব

মঙ্গলবার ডিএসইতে মোট ৩৬৯টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৪টির, দর কমেছে ২০৪টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩১টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে। সিএসইতে লেনদেন হয়েছে ১০২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

সিএসইতে মোট ৩১৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩১টির, দর কমেছে ১৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির।

ঢাকা/এনইউ

আরও পড়ুন:

শেয়ার করুন

error: Content is protected ! Please Don't Try!

সূচক ও লেনদেনের পতন

আপডেট: ০৩:৩০:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১