০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
সোনালী আঁশের ডিভিডেন্ড ঘোষণা
বিজনেস জার্নাল প্রতিবেদক:
- আপডেট: ০৩:৪২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪
- / ১০৮১৩ বার দেখা হয়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আশঁ ৩০ জুন, ২০২৪ সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
সমাপ্ত অর্থবছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ২৩ পয়সা। আগের বছর ইপিএস ছিল ৩ টাকা ৮৬ পয়সা।
৩০ জুন, ২০২৪ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৬১ টাকা ৮০ পয়সা। আগের বছর একই সময়ে এনএভিপিএস ছিল ১১৮ টাকা ১৪ পয়সা।
আরও পড়ুন: ডিভিডেন্ড ঘোষণার তারিখ জানালো দুই কোম্পানি
আগামী ৩১ ডিসেম্বর, বেলা সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেটি নির্ধারণ করা হয়েছে ৯ ডিসেম্বর।
ঢাকা/এসএইচ



































