স্কয়ার ফার্মায় আগুন, নিয়ন্ত্রণে ১৩ ইউনিট
- আপডেট: ০৬:০৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২৩ মে ২০২২
- / ১০৩৩৪ বার দেখা হয়েছে
বিজনেস জার্নাল প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ঔষধ এবং রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের গাজীপুরের কালিয়াকৈর কারখানায় অগ্নিকাণ্ড ঘটেছে। কারখানাটিতে ফায়ার সার্ভিসের ১৩টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
আজ সোমবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টা ২০ মিনিটের দিকে কারখানার Larg volume parental unit (lvp) তে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে আগুন বাড়তে থাকায় সেখানে আরও ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজে যোগ দেয়।
অর্থনীতি ও শেয়ারবাজারের গুরুত্বপূর্ন সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন: ফেসবুক–টুইটার–লিংকডইন–ইন্সটাগ্রাম–ইউটিউব
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হালিম জানান, আগুনের খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের তিনটি ও টাঙ্গাইলের মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রথমে কাজ শুরু করে। আগুন বাড়তে থাকায় পরে একাধিক ইউনিট কাজে যোগ দেয়। তবে এ মুহুর্তে গুনে বলা যাচ্ছে না কতগুলো ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিভিন্ন জায়গার ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেছে। তবে ১০টির বেশি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়ার হাউস ইন্সপেক্টর সাইফুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কালিয়াকৈর ও মির্জাপুরের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। এখন সব মিলেয়ে ১৩ টি ইউনিট কাজ করছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান পরে জানানো হবে।
ঢাকা/টিএ





































